শেষ মুহূর্তের ঝড়ে বড় পুঁজি পেল মুম্বাই

শুরুটা ভালো হয়নি রোহিতের দলের। শেষ ৫ ওভারেই যা খেলার খেললো মুম্বাই ইন্ডিয়ান্স। কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া মিলে রীতিমতো ঝড় তুলেছেন, তাতে করে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

১৫ ওভারে মুম্বাইর রান ছিল ১০২, সেখানে শেষ ৫ ওভারে স্কোর বোর্ডে রান যোগ হয়েছে ৮৯। ওভারপ্রতি ১৭.৮০ করে। পোলার্ড আর হার্দিক পান্ডিয়া মিলে এই ঝড় তোলেন। রোহিত শর্মা যে সূচনা করে দিয়ে যান, তার পূর্ণতা দেন পোলার্ড আর পান্ডিয়

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে রোহিতের দল। শেলডন কটরেল, মোহাম্মদ শামি এবং কে গৌতম নেন ১টি করে উইকেট।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর