গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি রংমহল সীমান্ত থেকে ৯ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে। এদিকে একই দিনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শেওড়াতলা বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় রংমহল বিওপির নায়েব সুবেদার মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৯ হাজার টাকা।

এদিকে বিকেল ৩টার সময় শেওড়াতলা বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থা ১৪য় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মদের বাজারমূল্য ১৪ হাজার টাকা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর