ভারতের উত্তর প্রদেশে গণধর্ষণের পর ভুক্তভোগীর পরিবারকে আটকে রেখে মরদেহ সৎকারের ঘটনার পর ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলেছে সাধারণ মানুষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত টুইট করে নিন্দা জানিয়েছেন ধর্ষণের।
আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকালে করা এক টুইট বার্তায় মমতা বলেন, যারা ভোটের জন্য শ্লোগান ও বড়বড় প্রতিশ্রুতি দেয়, এ ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে।
রাজ্যের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় টুইট করে জানান, এই ধরনের নারী নির্যাতনকারীদের অ্যানকাউন্টার করতে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।
আবার একই রাজ্যের বলরামপুরে সংঘবদ্ধ ধর্ষণে বুধবার ২২ বছর বয়সী দলীত তরুণীর মৃত্যু হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে