ছেড়ে দেয়া হল রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে

আটকের কয়েক ঘণ্টা পার না হতেই ছেড়ে দেওয়া হয়েছে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করে।

এর আগে আজ (বৃহস্পতিবার) দুপুরে হাথরসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে মারা যাওয়া তরুণীর বাড়ি যাওয়ার পথে দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়েতে তার গাড়ি আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরে এবং এক পর্যায়ে রাহুল গান্ধীকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক পুলিশ। এ সময় তার উপর লাঠিচার্জও করে পুলিশ। এরপরই ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর