মুক্তিযোদ্ধা গনি মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী থানা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনি মিয়ার ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আব্দুল গনি মিয়ার ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্ম সম্পাদক এম এ গণি, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোফাজ্জল হোসেন, মরহুম আব্দুল গনি মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা তাইফুল ইসলাম, পৌর যবলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সুমন চাকলাদারসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর