জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার শুরু

“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে বাস্তবমুখী করতে জামালপুরে মাস ব্যাপী শুরু হয়েছে এলজিইডি’র সড়ক রক্ষনাবেক্ষণ কাজ।

আজ দুপুরে জেলার ৭ উপজেলার বিভিন্ন রাস্তায় এক যোগে এ সংস্কার কাজ শুরু হয়। এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ^াস ইসলামপুরের একটি সড়কে এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, এলজিইডি’র জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুন নাসের বাবুল ও উপজেলা প্রকৌশী আমিনুল হক।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, সাম্প্রতিক বন্যায় জেলার ৭ উপজেলার সড়ক ও ব্রীজ কালভার্টের প্রায় ৫’শ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর বিপরিতে বরাদ্দ পাওয়া গেছে ৪০ কোটি টাকা। এ টাকা দিয়ে ৯৪ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ১৪টি ব্রিজ কালভার্ট মেরামত করা হবে। এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলসিএস কর্মী দিয়ে ২১৩ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর