রাজধানীতে ফ্লাইওভারে বাসচাপায় আ’লীগ নেতার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাস চাপায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ঐ নেতার নাম মাহমুদুন্নবী চৌধুরী (৫১)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক।

সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবীর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর এলাকায়। গত একাদশ সংসদ নির্বাচনে তিনি পার্বতীপুর-ফুলবাড়ি আসনে দলীয় মনোনয়ন প্রার্থী ছিলেন।

গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী টোল প্লাজার কাছে দুর্ঘটনায় মাহমুদুন্নবীর মৃত্যু ঘটে। সে সময় বৃষ্টি হচ্ছিল। একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়, এতে তিনি ছিটকে ওই বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যান। মাহমুদুন্নবীর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিতে তার পরিবার আবেদন করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর