সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় যখন সারা দেশে আন্দোলনের ঢেউ তখন যেন বোবা বনে গিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর সালাহ উদ্দিন। নিজে উক্ত ঘটনায় বিব্রত হলেও দায় নেননি। পাশাপাশি কাউকে দায়ী না করে উল্টো ভুক্তভোগীদেরই পরোক্ষভাবে দোষারুপ করছেন।
ভুক্তভোগীদের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ‘সন্ধ্যার পর বেড়াতে যাওয়া উচিত নয়’। তবে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে নির্যাতিতা তরুণী ও তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে ব্যক্ত করেন।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ উদ্দিন বলেন, এমসি কলেজের কোন ব্যাপারে তথ্য দেয়া সম্ভব নয়। সার্বিক বিষয়ে তদন্ত চলছে।
একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন। সেই সাথে অধ্যক্ষের বক্তব্যে ফুটে উঠেছে তার অসহায়ত্বেরও চিত্র।
তিনি জানান, সব কথা তিনি বলতে পারেন না, তার মুখে তালা লাগিয়ে থাকতে হয়। লজ্জিত বিব্রত হলেও তিনি কোনো দায় নেননি। নিজে দায় নেননি, অপরাধীদেরও দায়ী করেননি।
বার্তাবাজার/এসজে