গৃহপরিচারিকাকে ইমামের ধর্ষণ, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গৃহপরিচারিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে মাওলানা রুহুল আমিন শাহার (৩৫) নামে এক ইমামের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে ঘটনাটি ঘটে। আর এ ঘটনায় পরে গতকাল (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে ইমামের সহকর্মী মুয়াজ্জিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি প্রধান অভিযুক্ত ইসলামপুর নতুন জামে মসজিদের ইমাম রুহুল আমিন শাহারকে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা জানান, ‘ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আজ বৃহস্পতিবার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূলহোতাসহ অন্য আসামিদেরকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর