ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও ৩ বছর বহাল থাকছেন তাকসিম এ খান। ওয়য়াসার আইন অনুযায়ী সরকার তার এই মেয়াদ বাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম।
আজ (বৃহস্পতিবার) তিনি জানান, এমডি পদে যোগদানের তারিখ থেকে তিনি পরবর্তী তিন বছর মেয়াদ পাবেন। প্রধানমন্ত্রীই তাকে ওয়াসার এমডি নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
এর আগে এমডির দায়িত্ব চালিয়ে আসা তাকসিম এ খানকে নিয়োগের মেয়াদ বাড়াতে সম্প্রতি অনুমোদন দেয় ওয়াসা বোর্ড সভা। দীর্ঘদিন এ পদে থেকে আবারও নিয়োগের সুপারিশ আসায় নানা মহলে আলোচনা চলছিল।
বার্তাবাজার/এসজে