সিন্ডিকেট বিরোধী আইন প্রয়োগের দাবি ওয়ার্কাস পার্টির

চাল, ডাল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে রাখতে সিন্ডিকেট ও মজুদ বিরোধী আইন প্রয়োগের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের সময় এই দাবি জানায় ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখা।

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, দেশে এবার বোরো ধানের বাম্পার ফলনের পরও প্রতিনিয়ত বেড়ে চলেছে চালের দাম। এর উপর চালকল মালিকরা চুক্তি অনুযায়ী সরকারকে চাল দিতে অস্বীকৃতি জানিয়েছে। সেই সাথে বেড়েছে বিশ্ব বাজারেও বেড়েছে চাল রপ্তানির দাম। করোনার প্রাদুর্ভাবে মানুষের ক্রয়ক্ষমতা কমলেও কমেনি চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। তাই অনতিবিলম্বে পণ্য মওজুদ বিরোধী আইন প্রয়োগ করা একান্ত আবশ্যক। পণ্য মওজুদকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ হবে এবং পণ্য দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য শামসুল আলম, আব্দুর রশিদ, সুপায়ন বড়ুয়া, অধ্যাপক শিবু কান্তি দাশ, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া। জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা সহ প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর