বন্ধ ছাত্রাবাসে জমজমাট জুয়ার আসর, গ্রেফতার ১০

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় করোনাকালে বন্ধ একটি ছাত্রাবাসে অভিযোয়ান চালিয়ে ১০ জুয়াড়িকে হাতেনাতে আটক করে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তখন ঘটনাস্থল নগদ থেকে ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা ও জুয়া খেলোর বেশকিছু সামগ্রী উদ্ধার করা হয়।

গতরাতে (বুধবার) সেউজগাড়ী এলাকার বেলালের ছাত্রাবাসে অভিযান চালায় র‌্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে জুয়ারিদের সাজা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, বেশ বিছুদিন থেকেই বিষয়টি আমাদের নজরদারিতে ছিলো। বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে খেলার সময় আটক করা হয়েছে। এখানে আরো কয়েকজন ছিলো আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেছে। এ সময় তিনি অপরাধ দমনে সমাজের সকলের সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর