সাভারে তিনটি ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় ৫ জন গ্রেফতার

সাভারে গৃহবধূকে গণধর্ষণ, নারী শ্রমিককে ধর্ষণ ও দুই শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনটি ঘটনায় আজ (বৃহস্পতিবার) সকালে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

বুধবার দিবাগত রাতে পৌর এলাকার ভাগলপুর সিরামিকস, হেমায়েতপুরের যাদুরচর ও ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আনন্দপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভারে এক গৃহবধূকে (২৪) দলবেঁধে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার ভাগলপুর সিরামিকস বাজার এলাকার মাহাবুবের রিকশার গ্যারেজে গণধর্ষণের এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর মৃত মিরাজ মন্ডলের ছেলে মহিদুল মন্ডল (৪০), মোহাম্মদ আতোয়ারের ছেলে তারিকুল ইসলাম (২৪) ও দিনাজপুরের মৃত সোলায়মান আলীর ছেলে মোজাহারুল ইসলাস (২৫)।

এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিরা হলেন- বাসুদেব (৪০), মুক্তার (৪২) ও আলম (৪০)। তারা ভাগলপুর সিরামিকস বাজার রোড এলাকার ভাড়াটিয়া।

মামলার এজাহার থেকে জানা যায়, ভাগলপুর সিরামিকস বাজার রোড এলাকার মাহাবুবের রিকশার গ্যারেজের এক কক্ষে ভাড়া থাকেন ওই গৃহবধূ। স্বামী কিছুদিন আগে কাজের জন্য নওগাঁয় চলে যাওয়ায় চাকরি খুঁজছিলেন তিনি।

বেশ কিছুদিন ধরে পাশের কক্ষের ভাড়াটিয়া মহিদুল মন্ডল বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের হুমকি আসছিলেন মহিদুল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মহিদুল, তরিকুল, মোজাহারুল, বাসুদেব, মুক্তার ও আলম হাত-পা বেঁধে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যান।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের কথা স্বীকার করেছেন। আদালতে স্বীকারোক্তি দিতে রাজি হন তারা। পরে আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়।

সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হেমায়েতপুর যাদুরচর এলাকায় এক নারী শ্রমিককে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন এক যুবক। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় মামলা করা হয়। পরে অভিযুক্ত আল-আহসান মুজাহিদুল ইসলাম ওরফে ওশানকে (২৬) গ্রেফতার করে পুলিশ। মুজাহিদুল ইসলাম লালমনিরহাটের আইয়ুব আলী মাস্টারের ছেলে।

অপরদিকে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার খেলাধুলার সময় চকলেট দেয়ার কথা বলে প্রতিবেশী মনোয়ার হোসেন (২৫) পাঁচ বছরের দুই শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে যান।

পরে তাদের ঘরের ভেতরে আটকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার এক শিশুর বাবা সাভার মডেল থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। মনোয়ার রংপুরের নয়া মিয়ার ছেলে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর