কালো হওয়ায় তিনমাসের কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করলো মা

মেয়ের গায়ের রং কালো, আর তা সহ্য হচ্ছে না মায়ের। তাই তিন মাসের মেয়েকে প্রায়ই মারধর করতেন জন্মদাত্রী মা। শুধু তাই নয়। অনাদর, অবহেলায় রাখতেন নিজ সন্তানকে। অবশেষে গত বুধবার সকালে বাড়িতে কেউ না থাকায় সেই সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করে মা। ঘটনাটি ঘটে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের গোসাবা থানার সাতজেলিয়ার মথুরাখন্ড গ্রামে। খবর জি ২৪ ঘণ্টা।

জানা যায়,মৎস্যজীবী জিতেনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় পূরবীর। বিয়ের ছয় বছর পর এই দম্পতির কোল জুড়ে আসে ফর্সা কন্যাসন্তান। এরপর প্রায় তিনমাস আগে দম্পতি দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়। কিন্তু এই কন্যা সন্তানের গায়ের রঙ কালো। যা মোটে পছন্দ হয়না মায়ের। রাগে শিশুটির ঠিকমতো পরিচর্যা করতেন না তিনি। মাঝে মাঝে মারধরও করতেন। বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন মাসের মেয়ে অমৃতা কে বালিশ চাপা দিয়ে খুন করেন পূরবী।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর