হৃদরোগে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম করার পর হৃদপিন্ডে দুটি রিং পরানো হয়েছে। আজ (০১ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তার এ অপারেশন হয়। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। তার সার্বক্ষণিক খোঁজখবর প্রধানমন্ত্রী রাখছেন।
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন আবুল হাসানাত আব্দুল্লাহর ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার। তিনি বলেন, স্যারের শারিরীক অবস্থা পর্যায়ক্রমে উন্নত হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও চারদিন হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা বাজার / ডি.এস