বরিশাল জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে তিন লাখ শিশু

বরিশাল জেলায় এবার তিন লাখ ৫০৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হােসেন। আজ (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের সভাকক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানান তিনি।

ডাঃ মনোয়ার হােসেন বলেন, জেলার ১০ উপজেলার ৮৫ ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৫০টি অস্থায়ী টিকাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। টিকাদানের জন্য ৪১০০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। তারা ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৫ হাজার ৪৯৮ জন শিশুকে আইইউ লাল ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।

সিভিল সার্জন বলেন, ৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন খাওয়ানো হবে।কর্মসূচি মনিটরিংয়ে প্রতি ওয়ার্ডে দুইজন স্বেচ্ছাসেবক, দুইজন মাঠকর্মী এবং একজন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর