ট্রাম্প ও সৌদি বাদশাহকে শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ

ইয়েমেনে একটি স্কুলবাসে বোমা হামলা চালিয়ে ৫৫ শিশুকে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

২০১৮ সালের ৯ অক্টোবর একটি স্কুলবাসে সৌদি জোটের বোমা হামলায় ৫৫ শিশু নিহত হয়। ইয়েমেনের সা’দা প্রদেশের যাহিয়ান শহরে ওই হামলায় আহত হয় আরও ৭৭ শিশু।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই রায় দেন। পাশাপাশি নিহত শিশুদের অভিভাবকদেরকে ১০ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন বিচারক।

মার্কিন প্রেসিডেন্ট, সৌদি রাজা ও যুবরাজসহ আরও যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর