ব্রাহ্মণবাড়িয়ায় বলৎকারের অভিযোগ তুলে নিতে যুবলীগ নেতার হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা যুবলীগ নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ তুলেনিতে বাদীকে হুমমি প্রদান করছে। এরপর বাদী ও ভোক্তভোগীর পরিবার আতঙ্কে রয়েছে।

গত ২৫ মে রাত সাড়ে ৮টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের এক তরুণকে (১৬) পথিমধ্যে আব্দুল্লাহপুর এলাকায় আটকিয়ে বলৎকার করে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়া, একই উপজেলার সাতগাঁও গ্রামের ইয়াছিন মিয়া ও লোকমান মিয়া।

ঘটনাটি গ্রামের প্রভাবশালী মাতব্বররা করোনার অজুহাতে টালবাহানা শুরু করে। পরে বিজয়নগর থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয়।

গত ৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচা ৩জনকে আসামি করে আদালতে মামলা করেলে আদালত পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শাহ আলম ২৩ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমদের আদালতে ভুক্তভোগী সাগর মিয়ার জবানবন্দি রেকর্ড করে।

এদিকে অভিযোগ প্রত্যাহার করার জন্য যুবলীগ নেতাসহ আসামিরা মামলার বাদী ও ভুক্তভোগীর বাবাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর