রাজশাহীতে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীতে র‍্যাবের পৃথক অভিযানে জেএমবির ৩ সদস্য গ্রেফতার হয়েছে। গতরাত (বুধবার) সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ এর একটি দল নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ২ জন ও পুঠিয়া থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করে। তারা তিনজনই জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

আজ (বৃহস্পতিবার) বিকালে র‍্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য আবদুল হান্নান (৩৯) ও শহিদুল ইসলামকে এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।

জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর