ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ঝিনাইদহে ওরিয়েন্টেশন কর্মশালা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. তালাত তাসমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কর্মশালা থেকে জানানো হয়, আগামী ৪ থেকে ১৫ অক্টোবর জেলার ৬ টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৯ হাজার ৭’শ ৫২ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর