পাওনা টাকা চাওয়ায় গালিগালাজ, বোর্ডে রুমানার অভিযোগ

বেশ কয়েক মাস আগের ঘটনা। লিগ শেষে ক্লাব থেকে পারিশ্রমিক চেয়ে নিজ ক্লাব শেখ জামাল ক্রীড়া চক্রের কাছে অপমানিত হয়েছিলেন জাতীয় নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ। শুনতে হয়েছিল তীর্যক কথা-বার্তা।

তবে ঐ সময় বিষয়টা নিয়ে খুব একা মাতামাতি না হলেও, এবার বিষয়টা নিয়ে রুমানা আহমেদ শেখ জামালের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এবং জানা গেছে, সেই অভিযোগ সরাসরি বোর্ডে জমাও পড়েছে।

জানা যায়, গতকাল (বুধবার) রুমানা বোর্ডে শেখ জামাল ম্যানেজারের বিপক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর