কাশ্মীরে পাকিস্তানের হামলা, ৩ ভারতীয় সেনা নিহত

জুম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনাদের হামলায় ৩ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৫ জন আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে পৃথক সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ভারতীয় সেনার অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। তবে পাল্টা হামলায় কী পরিমাণ ক্ষতি হয়ে তা জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বুধবার রাতে বিনা উসকানিতে পাকিস্তানি সেনাবাহিনী মানকোট ও কৃষ্ণাঘাতি সেক্টরে গুলি বর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেলে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ হামলায় আরও চারজন সেনাসদস্য আহত হয়েছে। এ হামলায় গুযরুতর আহতদের উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর