নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

দেশব্যাপী ধর্ষন, নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পায়রাচত্বরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। এসময় সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবি জানান।

এর আগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর