পানিতে পরে যাওয়া ২ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

রংপুর জলাবদ্ধতার পানিতে পরে মারা গেছেন মা রোকেয়া বেগম ও তার ছেলে রিপনের। এ ঘটনায় তার আরেক ছেলে রোহান প্রাণে বেঁচে গেছে।

আজ বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপরে মহানগরীর জুম্মাপাড়া দোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা পড়ুয়া সন্তানকে ভাত দেয়ার জন্য তার ২ ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তা থেকে জলাবদ্ধতার পানিতে পরে যায় তার ২ ছেলে। এসময় সন্তানদের বাঁচাতে পানিতে নামেন রোকেয়া বেগম। এক ছেলে রোহানকে পানি থেকে তুলে দিতে পারলেও নিজে এবং অপর ছেলে রিপন ডুবে যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর