আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যাংক কর্মকর্তা অগ্নিদগ্ধ, হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ

গ‍্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে গেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সিটি ব‍্যাংকের মো. শফিকুল ইসলাম(৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা। সিটি ব্যাংক আলফাডাঙ্গা শাখার সিনিয়র কাস্টমার ম‍্যানেজার হিসেবে তিনি কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরসদরের তার বাঁকাইলস্থ মাহাবুব মিয়ার ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিডিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শফিকুল ইসলামের স্ত্রী বাসায় না থাকায় সে নিজেই কিচেন রুমে ডিম ভাজতে গ্যাসের চুলা জ্বালাতে যায়। এসময় গ্যাস সিলিন্ডারের লাইন লিকেজ থেকে গ্যাস বের হয় এবং বিস্ফোরিত হয়ে এ অগ্নিদগ্ধের শিকার হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরী ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে।

তবে তার শরীরের ৩৫ শতাংশ আগুণে পুড়ে শরীরের চামড়া ঝলসে গেছে বলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান জানিয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর