তৃতীয় স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন দেশের সংগীতাঙ্গনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শওকত আলী ইমন।
এ তথ্য নিশ্চিত করে শওকত আলী ইমনের বড় বোন সংগীতশিল্পী আবিদা সুলতানা বলেন, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জামিনে তার মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এর আগে বিজরী বরকতুল্লাহর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ১৭ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় তাদের। পরে জিনাত কবীরের সঙ্গে সম্পর্ক হয় ইমনের। তবে বিয়ের প্রলোভন দেখিয়েও বিয়ে না করার অভিযোগ এনে মামলা করেছিলেন জিনাত। পরে জিনাতকে বিয়ে করেন ইমন। সে বিয়ে বেশিদিন টেকেনি।
বার্তাবাজার/কে.জে.পি