এলজিইডির আওতায় বিভিন্ন শ্রেণির গ্রামীণ সড়ক সংস্কারে নির্মাণ সামগ্রী, আধুনিক প্রযুক্তি এবং জবাবদিহিতা এবং সুপারভিশন নিশ্চিত ও সুফল পাওয়ার লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশনায় “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” ওই শ্লোগানের বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে উদ্বোধন হলো গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ-২০২০।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম মন্ত্রণালয়ের নিজ দপ্তরে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ-২০২০ উদ্বোধন ও সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করেন।
ওই লক্ষ্য বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নে ত্রিশাল-হরিরামপুর সড়কের কোনাবাড়ী নামকস্থানে ভ্রাম্যমান সংস্কার ও মেরামত কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী সৈকত হোসেন, সহকারী প্রকৌশলী শামছুল হুদা, সহকারী প্রকৌশলী জানে আলম প্রমূখ।
বার্তাবাজার/অমি