নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায় জড়িত এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যারাতে অভিযান চালিয়ে বরিশাল মেট্রােপলিটন কাউনিয়া থানার চুড়ামন নামক এলাকা থেকে অভিযুক্ত মামুন হাওলাদারকে আটক করা হয়। এসময়ে মামুনের কাছ থেকে ত্রিশ হাজার ৬শ’ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার বেলা ৯টায় র্যাব-৮ সদর দফতর প্রেরিত এক ই-মেইল বার্তায় জানিয়েছে, আটককৃত মামুন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কারেন্ট জালের ব্যবসা চালিয়ে আসছে। কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের রামকাঠী চুড়ামন গ্রামে নিজের ঘরে জাল মজুদ করে ব্যবসা চালিয়ে আসছিল।
আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মামুন স্বীকার করেন, তার ঘরের মধ্যে ১৩ বস্তায় প্রায় সাড়ে তিন লাখ টাকার জাল রয়েছে।
এ ঘটনায় র্যাবের ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক মামলা দায়ের করেছেন।
বার্তাবাজার/অমি