দেশে করোনায় একদিনে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে আরো ২১ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯১ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর