সংবিধানের নির্দেশনা ও আইনের আলোকে অবিলম্বে উপজেলা পরিষদকে কার্যকর করার দাবি

জাতির পিতা বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সংসদে পাসকৃত আইনের আলোকে অবিলম্বে উপজেলা পরিষদকে কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।

ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকারও প্রতিজ্ঞা করেন।

তারা বলেন, বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আইনবিরোধী নীতিমালা-পরিপত্র বাতিল করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর সর্বোচ্চ আদালতে রিট দাখিল করা হবে।

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান বীরু। সভায় সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল। সভায় বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সদস্যসহ বিভাগের সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর