বগুড়ার সদর উপজেলার মথুরা গ্রামের আছিয়া আকতার সুমি (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নিজ বাসার বারান্দা থেকে সুমির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি বগুড়া সদর উপজেলার মথুরা গ্রামের মো. জালালের মেয়ে। সে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। পরে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বার্তাবাজার/কে.কে