গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে (৪৩) ধর্ষণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা মামলায় গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার রাত পৌনে ১১টায় উপজেলার মুলাইদের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। পরে আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুলাইদের ব্লু প্লানেট নিটওয়্যার লিমিটেডের জ্যৈষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান জানান, গত ৯ আগস্ট মাওনা চৌরাস্তার নিকট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কতিপয় যুবক মাইক্রোবাসের গতিরোধ করে কারখানার উৎপাদিত ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ওই ঘটনায় শ্রীপুর থানায় মামলা করা হয়।
এসআই জাহাঙ্গীর আরও জানান, ওই ঘটনায় জড়িত অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল এবং একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।
অন্যদিকে তার বিরুদ্ধে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে পিরোজপুর জেলার মাঝেরপুল থানার মিঠাখালী গ্রামের এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা চলমান রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি