সরিষাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন

“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে ও বাস্তব প্রতিফলনের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা এলজিইডির অর্থায়নে এলসিএস কর্মী দ্বারা মাস ব্যাপি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার দাশেরবারী ঝালুপাড়া-চর সরিষাবাড়ী সড়কে এ কাজের উদ্ভোধন করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপ-সহকারী প্রকৌশলী এস এম শরিফুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর