প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ প্রতিবেদন গ্রহণ করে আগামী ১৩ অক্টোবর দিন ধার্যের এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য আদালত দিন ধার্য করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর