পাবনায় ৪ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পাবনায় প্রতিবেশীর রানু শেখের দ্বারা চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা প্রেসক্লাবে সামনে বাংলাদের ছাত্র অধিকার পরিষদর সুজানগর উপজেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বক্তব্যে বলেন, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে সুজানগর উপজেলার গুপিনপুর গ্রামের ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে রানু শেখ। এই ঘটনার তীব্র নিন্দা ও ফাঁসির দাবী জানান। এবং শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করলেও এখনো ধর্ষণকারী গ্রেফতার হয়নি।

বক্তারা আরো জানান, এলাকার প্রভাবশালী মহল। মামলা প্রত্যাহারের জন্য নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে ভুক্তভোগী পরিবারের।

অতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বক্তারা।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদের ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, সাংগঠনিক সহ-সম্পাদক হাসিফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিক আহমেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর