রাজধানীর রুপনগর এলাকা থেকে ৫৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাসিম রিয়েল স্টেটের মালিক নাসিমকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার নিকট থেকে বিদেশি অস্ত্র, জাল নোট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে এক এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি গ্রেফতার নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিম ৫৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি সুজয় সরকার জানান, কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/অমি