পা হারানো রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে নির্দেশ

পা হারানো রাসেলকে ৩ মাসের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রীণলাইনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

২০১৮ সালের ৪ঠা এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহণের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর