নিউইয়র্কে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি যুবক মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়।

এ বাংলাদেশি ঘটনাস্থলেই মারা যান বলে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে।

নিউইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা বাংলাদেশি যুবক সায়েম শাহরিয়ার (২৪) একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। গাড়িরচালক আহত হননি। ঘটনাস্থলে একটি যানবাহন সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর