ইসিবির টেস্ট চুক্তি থেকে বাদ পড়লেন বেয়ারস্টো

আগামী ১ বছরের জন্য টেস্ট এবং সীমিত ওভারের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে তালিকায় নাম নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। টেস্টের চুক্তি থেকে বাদ পড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

যদিও সীমিত ওভারের ক্রিকেটের চুক্তিতে আছেন বেয়ারস্টো। এই গ্রীষ্মে টেস্টে খেলার সুযোগ পাননি বেয়ারস্টো। এবার লাল বলের চুক্তি থেকেও বাদ পড়ে গেছেন তিনি। বেয়ারস্টো না থাকলেও টেস্টের চুক্তিতে ডাক পেয়েছেন এক ঝাঁক তরুণ।

ইংল্যান্ডের চুক্তিতে ২৩ ক্রিকেটার:

টেস্ট ও সীমিত ওভারের চুক্তি: জফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

টেস্ট চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, স্যাম কারেন, ওলি পপ, ডম সিবলি।

সীমিত ওভারের চুক্তি: মঈন আলী, জনি বেয়ারেস্টো, টম কারেন, এউইন মরগান, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড।

ইনক্রিমেন্টাল চুক্তি: ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচ, ডেভিড ম্যালান।

পেস বোলিং উন্নয়ন চুক্তি: সাকিব মাহমুদ, ক্রেগ ওভারটন, ওলি স্টোন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর