বোমা কেনার কথা বলে পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা গিয়েছিলে সাতক্ষীরার আশাশুনির কুখ্যাত সন্ত্রাসী দিদারুল আলম রাব্বি। কিন্তু ধূর্ত রাব্বি সেটা বুঝতে পেরে পুলিশের এসআই ফরিদকে মারধর করে পালিয়ে যায়। পরে অবশ্য২টি তাজা বোমাসহ রাব্বির ভাই শাহরিয়ারকে আটক করে পুলিশ।
বুধবার উপজেলার গদাইপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন আলম জানান, গোপন সংবাদ আসে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা আবদুর রউফ ও অহিদুল ইসলাম নামের দুই ব্যক্তি রাব্বির বাড়িতে বোমা রেখে প্রতিপক্ষ রমজান আলিকে ঘায়েল করার চেষ্টা করছে।
এ খবর পেয়ে এসআই ফরিদ বোমা কেনার অভিনয় করে বাড়িতে গেলে দিদারুল ইসলাম রাব্বি বুঝতে পেরে তাকে কিল ঘুষি মেরে ছুটে পালিয়ে যায়। এসময় ওই বাড়িতে তল্লাশি করে দুইটি তাজা বোমাসহ রাব্বির ভাই শাহরিয়ারকে আটক করে পুলিশ। রাব্বির বিরুদ্ধে আশাশুনি থানায় ১৩টি মামলা আছে।
পরে এ ঘটনায় এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে আশাসুনি থানায় রউফ, অহিদুল এবং রাব্বির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।
বার্তাবাজার/এসজে