ছেলের ২১ মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো। এই আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়, জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই আলোচনা সভা আয়োজন করা হয়। ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভি পি শহীদ প্রমুখ।
কেএস/বার্তাবাজার