চট্টগ্রামের রাউজানের আলোচিত বিধান বড়ুয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম জেলা দ্বিতীয় ও অতিরিক্ত দায়রা জজ বেগম ফেরদৌস আরার আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী সমির দাশগুপ্তের বরাতে জানা যায়, গত ৩০ আগষ্ট রাউজান থানার একটি অস্ত্র মামলায় বিধান বড়ুয়াকে ১৭ বছরের সাজা দেন আদালত। এসময় তিনি পলাতক ছিলেন। আজ আদালতে আত্মসমর্পন করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সালের ৪ অক্টোবর রাতে বিধান বড়ুয়ার বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাউজান থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তিতে মামলা দীর্ঘ প্রক্রিয়ায় আট স্বাক্ষীর মধ্যে সাতজনের স্বাক্ষী গ্রহন করে আদালত। পরে ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
কেএস/বার্তাবাজার