ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে পাবনায় ওরিয়েন্টেশন কর্মশালা

আগামী ৪ অক্টোবর ২০২০ থেকে ১৭ অক্টোবর দুই সপ্তাহব্যাপী পাবনায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম। এ উপলক্ষ্যে জনসাধারনে মধ্যে প্রচার প্রচারনা ও এই ক্যাম্পেইনের স্বাস্থ্যবিধি নিয়ে পাবনায় কর্মরত গণমাধ্য কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কেন্দ্রে ভিটামিন “এ” ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ঝুঁকি কমাতে প্রতিটি শিশুর অভিভাবক ইচ্চা করলে নিজেরা স্বাস্থ্য কর্মীদের পরামর্শে নিজ শিশুকে ক্যাপসুল খাওয়াতে পারবেন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জিন অফিস কার্যালয়ের সেমিনার রুমে সাংবাদিকদিরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর কার্যকরিতা ও পরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা করেন। সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবালের সভাপতিত্বে ক্যাম্পেইনের এই বছরের পরিকল্পনা ও ভিটামিন এ প্লাস বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবুজাফর। অনুষ্ঠানে ভিটামিন “এ” প্লাস এর কার্যকরিতা ও রোগ প্রতিরোধ বিষয়ে ভিডিও চিত্রের মাধ্য বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাইরুল কবির । কার্যক্রমকে সফল করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, বর্তমান সম্পাদক সৌকত আফরোজ আসাদ, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা।

জেলায় ১ হাজার ২৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ৩ লক্ষ ৮৭ হাজার ২শত ৬৭জনকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প গুলোতে কার্যক্রম চলবে। ভিটামিন “ এ” প্লাস ক্যম্পেইন সফল করতে মাঠ পর্যায়ে ৩হাজার ৮শত ৫০ জন প্রশিক্ষন প্রাপ্ত মাঠকর্মী ও সেচ্ছাসেবক এই কার্যক্রমে সহযোগিতা করবেন বলে জানা গেছে। প্রচার প্রচার জন্য জেলা তথ্য অফিসসহ প্রতিটি পাড়া মহল্লার মসজিদ মাদরাসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভিটামিন “এ ’প্লাস ক্যাম্পেইন সফল করতে সহযোগিতা করবেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর