ঢাকা-১৮ আসনে হাবীব হাসান ও সিরাজগঞ্জে জয়কে মনোনয়ন দিল আ.লীগ

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৮ আসনে মনোনয় দেয়া হয়েছে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেয় দলটি।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর