ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

২৮ বছর পর ১৫ শতকের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেয়া হবে আজ (৩০ সেপ্টেম্বর)। ১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেয়া হয় এই মসজিদটি।

আজ বুধবার সকাল ১০টায় রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। রায় ঘোষণা করবেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব রায়।

রায় ঘোষণার সময় অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হৃষীকেশের হাসপাতালে ভর্তি উমা ভারতী।

এদিকে বয়সজনিত কারণে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলিমনোহর জোশী আদালতে যাবেন না বলে জানিয়েছেন আডবাণীর সচিব দীপক চোপড়া। আদালত ব্যবস্থা করলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর