কুয়েতের নতুন আমির শপথ গ্রহণ করবেন আজ

কুয়েতের নতুন আমির হিসেবে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল আহমদ শপথগ্রহণ করবেন আজ। ৩০ সেপ্টেম্বর দেশটির উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদবিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালেহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ। ২০০৬ সাল থেকে তিনি তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর