নাগরনো-কারাবাখ নামের ভুখন্ড নিয়ে সৃষ্ট বিবাদ থেকে এখন চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তুমুল যুদ্ধ। টানা তিনদিনের যুদ্ধে দু’পক্ষের অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে। তবে এখন আর্মেনিয়া দাবি করছে, তুরস্কের যুদ্ধবিমানের গুলিতে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। খবর-বিবিসি।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্মেনিয়ার আকাশসীমায় তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানের হামলায় সোভিয়েতের তৈরি সুখোই-২৫ যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন।
তবে আজারবাইজানকে সমর্থনকারী তুরস্ক এই দাবি অস্বীকার করেছে।
একসময় আর্মেনিয়া ও আজারবাইজান– উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। তার পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত চার দশক ধরে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী।
বার্তাবাজার/এসজে