এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের সাথে জড়িতদের অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্রসফায়ারে দেওয়ার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ (মঙ্গলবার) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইইবির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদিও আমরা ক্রসফায়ার ও নির্বিচারে হত্যার বিরুদ্ধে। তারপরও বলি, যারা এ ধরনের পাশবিক নির্যাতন করে তাদের পশুর সঙ্গে তুলনা করা ছাড়া উপায় নেই।
হানিফ আরও বলেন, সিলেটের এমসি কলেজে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক ও নিন্দাজনক ঘটনা। তারা কোন দলের সেটার মধ্যে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলছে বর্তমান ছাত্রলীগের কেউ বলছে ছাত্রদলের। সে যে দলেরই হোক না কেন, এ ঘটনা চরম দুঃখজনক, চরম নিন্দনীয়।
বার্তাবাজার/এসজে