মারা গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ

না ফেরার দেশে পাড়ি জমালেন কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল সাবাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকোলে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর আল জাজিরার।

২০০৬ সাল থেকে আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমিরের দায়িত্বে ছিলেন শেখ সাবাহ। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ২০০২ সালে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয় কুয়েতি আমিরের। এর দুই বছর পর হৃদপিণ্ডে একটি পেসমেকার প্রতিস্থাপন করা হয়। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মূত্রনালিতে অস্ত্রোপচার করা হয় শেখ সাবাহর।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর