স্ত্রী-সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভোলার দৌলতখানে মা-মেয়েকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মো. বেল্লাল হোসেন পাটোয়ারী নামের এক ট্রাক চালককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে ভোলার জেলা ও দায়ারা জজ এ.বি.এম. মাহমুদুল হক এ মৃত্যুদন্ড আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ জুন রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামী বেল্লাল হোসেন পাটোয়ারী তার স্ত্রী মোসাঃ শাহনাজ ও এক বছরের
কন্যাশিশু মোহনাকে গলাকেটে জখম করে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্ত্রী ও মেয়েকে কম্বল পেছিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মা ও মেয়ের মৃত্যু হয়।

পরদিন পুলিশ বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করে। যার জেলা ও দায়রা জজ আদালতের সেসন মামলা নম্বর ১৩০/২০১৮। আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ও ২০১ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রামানিত হওয়ায় মৃত্যুদন্ড দেন বিচারক। মৃত্যুদন্ড প্রাপ্ত বিল্লালের বাড়ি দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর